October 24, 2026, 12:02 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে ৮ বছর থেকে সাজাপ্রাপ্ত পালাতক আসামি রংপুর থেকে গ্রেফতার

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে দীর্ঘ ৮ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত ওয়ারে ন্টের আসামীকে রংপুর থেকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।পুলিশ জানায়, আসামী মোঃ আবু হাসেম ওরফে আবুল হাসেম আলী তার ঠিকানা কচাকাটা থানার তরিরহাট ওয়ারেন্টে উল্লেখ থাকলেও সে উক্ত এলাকা থেকে বাড়ি ঘর এবং জায়গাজমি বিক্রি করে তার শ্বশুর বাড়ি নাগেশ্বরী উপজেলার নওয়াশি ইউনিয়নে চলে গিয়ে কয়লা ব্যবসা করার জন্য ব্রাক ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়।সে টাকা পরিশোধ না করে গা ঢাকা দিয়ে প্রায় ৮ বছর পলাতক থাকে এবং ছেলে-মেয়ে নিয়ে রংপুর চলে যায়।কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে নাগেশ্বরী এলাকায় গিয়ে গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে সে আর এই ঠিকানায় থাকে না, তবে তার কন্যা রংপুরে কলেজে অধ্যায়নরত আছে।

এই সূত্রকে ব্যবহার করে কচাকাটা থানা পুলিশ রংপুরের রোকেয়া কলেজ থেকে আসামির জন্মসনদ সংগ্রহ করে। তারপর সেই জন্ম সনদ দিয়ে জনতা ব্যাংক নাগেশ্বরী শাখা থেকে তার ব্যাংক একাউন্টের তথ্য ও এনআইডি তথ্য সংগ্রহ করে সকল তথ্য বিশ্লেষণ করে রংপুর মেট্রোপলি টনের পুলিশের সহোযোগিতায় ২ দিনের সফল অভিযান পরিচালনা করে গত ৮ এপ্রিল রংপুর মেট্রোপলিটনে তাজ হাট থানা এলাকা থেকে ৮ বছর থেকে আত্মগোপনে থাকা ১ বছরের বিনাশ্রম সাজা তৎসহ ১৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ আবু হাসেম ওরফে আবুল হাসেম আলীকে গ্রেফতার করে কচাকাটা থানা পুলিশ।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন,নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ফৌজদারি অপরাধ যেমন চুরি,ছিনতাই,মাদক,নারী নির্যাত ন সহ শান্তিনবিনষ্ট কারী,উগ্রবাদ,সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন,তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST