August 29, 2026, 10:08 am
শিরোনামঃ
সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের খাদ্য নিয়ে দুর্নীতি করলে কাউকে রেহাই দেওয়া হবে না : খাদ্য মন্ত্রী সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুতুপালং’র স্থানীয় যুবনেতা রুবেলের কারনে হারানো চাকরি ফিরে পেয়েছে স্থানীয় চাকরিচ‌্যুতরা

Reporter Name

নিজস্ব সংবাদদাতা:

উখিয়া উপজেলার কুতুপালং এলাকার যুবনেতা রুবেলের অক্লান্ত পরিশ্রমের কারনে চাকরিচ‌্যুত ৬১ জন যুবক ফিরে পেয়েছে হারানো চাকরি শনিবার(০১ অক্টোবর) হঠাৎ করে চাকরিচ‌্যুত হয় কুতুপালং ব্র‌্যাক অফিসে গার্ড পোষ্টে চাকরিরত ৬১ জন স্থানীয় যুবক। এতে হতাশ হয়ে পড়েন চাকরিচ‌্যুত স্থানীয়রা ও তাদের পরিবার। তাদের পরিবার এবং সংসার চালানো নিয়ে পড়ে যায় দ্বিধাদন্দে।

কোন উপায় খুঁজে পাচ্ছিল না চাকরি হারানো স্থানীয়রা এক পর্যায়ে অসহায়ত্ববোধ করেন তারা। এরই মাঝে তাদের পাশে এসে দাড়ান স্থানীয় যুবনেতা রুবেল। ব্র‌্যাক কর্তৃপক্ষ ও বিভিন্ন মহলে যোগাযোগ করেন রুবেল। এক পর্যায়ে উর্ধতন কর্তৃপক্ষ ফিরেয়ে দেন চাকরিচ‌্যুত ৬১ যুবককে। স্বপদে ফিরে আসেন তারা, পূনরায় গার্ড পোষ্টে চাকরি ফিরে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে পড়েন চাকরিচ‌্যুতরা।

চাকরি ফিরে পাওয়া একাধিক ব‌্যক্তি এ প্রতিবেদকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে ব্র‌্যাক অফিসে গার্ড পদে চাকরি করে আসছিলাম হঠাৎ করে বিনা কারনে বিনা নোটিশে আমাদের চাকরি থেকে তাড়িয়ে দিলে আমরা অসহায় হয়ে পড়ি। এরই মধ‌্যে রুবেল ভাইকে বিষয়টি অবহিত করলে তিনি আমাদের পাশে এসে দাড়ান ওনার জন‌্য আমরা চাকরি ফিরে পাই। আমরা রুবেল ভাইসহ সকলের কাছে কৃতজ্ঞ।

যুবনেতা রুবেল এ প্রতিবেদককে বলেন, আমি হঠাৎ শুনতে পেলাম আমাদের এলাকার কিছু স্থানীয় যুবকদের বিনা কারনে বিনা নোটিশে চাকরিচ‌্যুত করা হয়। এই খবর শোনা মাত্রই আমি বিষয়টি নিয়ে বিভিন্ন মহল ও ব্র‌্যাকের উর্ধতন কর্তৃপক্ষ’র সাথে কথা বলি। তারা আমাকে আশ্বস্ত করেন এবং এক পর্যায়ে চাকরিচ‌্যুতদের চাকরি ফিরিয়ে দেন। স্থানীয় মানুষের যে কোন বিপদ আপদে আমি সব সময় পাশে আছি এবং থাকব সকলে আমার জন‌্য দোয়া করবেন।

এদিকে হারানো চাকরি ফিরে পাওয়ায় স্থানীয়রাসহ তাদের পরিবার আনন্দিত ও তারা পুনরায় স্বপদে কাজ করে আসছে বলে জানাযায়।



Our Like Page
Developed by: BD IT HOST