July 25, 2026, 4:10 am
শিরোনামঃ
বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুলাউড়ায় মোটরসাইকেলসহ চুরির হিড়িক, প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ

Reporter Name

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কুলাউড়ায় সম্প্রতি সপ্তাহ ব্যবধানে প্রকাশ্যে ৬টি মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন এলাকা ও বাসা বাড়িতে চুরির প্রকোপ বেড়েছে। এ ঘটনায় থানা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে গণমাধ্যমকর্মী এবং সচেতন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

গত ২৮ নভেম্বর সাংবাদিক সঞ্জয় দেবনাথের ব্যব হৃত ডিসকভার মোটরসাইকেলটি পৌর এলাকার মাগুরা থেকে চুরির ঘটনায় প্রশাসনের দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকরা বিস্ময় প্রকাশ করে বলেন, মোটরসাইকেলসহ বিভিন্ন স্থানে গরু ও বাসা বাড়িতে চুরি বেড়ে গেছে। প্রশাসন চোর চক্রের সদস্যদের চিহ্নিত ও আইনী পদক্ষেপ গ্রহণ না করায় চোরচক্রের দৌরাত্ম্য বেড়েই চলছে। ৫ দিন আগে একজন সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযোগ দিয়েও কার্যত কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসন।

ঘন ঘন চুরির ঘটনা বৃদ্ধির জন্য প্রশাসনের দায়িত্ব অবহেলাই প্রধান কারণ। কোন চুরি হলে ভুক্তভোগী অভিযোগ দিলেও সেটি মামলা দায়ের কিংবা চুরির সাথে জড়িতদের চিহ্নিত করতে পুলিশে গড়িমসিতে ভুক্তভোগীরা নিরাশ হয়ে যান। এজন্য চোরচক্র আরো বেপরোয়া হয়ে ওঠছে। প্রশাসনের দায়িত্ব অবহেলায় চুরি ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় সাংবাদিকদের পক্ষ থেকে।



Our Like Page
Developed by: BD IT HOST