July 22, 2026, 12:22 am
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় গ্যাস সিলিন্ডার গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার নিহত,আহত ২

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার উপজেলায় কেন্দুয়া মদন সড়কে ইটকলা নামক স্থানে আজ বৃহস্পতিবার আনুমানিক ১ টার দিকে কেন্দুয়া থেকে মদন গামী গ্যাস সিলিন্ডার গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে।
এতে গ্যাস সিলিন্ডার গাড়ীর ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হন।সাথে থাকা দুজন হেলপার গুরুতর আহত হলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়,নিহত ড্রাইভার সুজন মিয়া (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জালু য়া সাভার গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।আহতরা হলেন একই উপজেলার মাথপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে শামীম (২৫) ও আচার গাও গ্রামের শহীদ মিয়ার ছেলে রমজান আলী (২০)।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গাড়ী জব্ব করা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহত ড্রাইভারের লাশ থানার হেফাজতে আছে।



Our Like Page
Developed by: BD IT HOST