September 10, 2026, 1:49 am
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ টি ঘর পুরে ছাই

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোনা কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয় নের চৌকিধরা (নয়াপাড়া) গ্রামে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে প্রায় ১৩ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। রবিবার (২ এপ্রিল) দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়েছেন প্রতিবে শী লোকজন স্থানীয় লোকজনদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের গাড়ি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রওনা দিলেও গ্রামীণ রাস্তা ছোট হওয়ায় বানিয়াগাতি গরু হাটের কাছে গাড়ি আটকা পড়ে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরু ল ইসলাম, মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির আলম ভূঞাসহ অনেকেই ঘটনাস্হল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল দুঃখ প্রকাশ করে বলেন- অগ্নিকান্ডে ১৩টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিক ভাবে তাদের খাবার যোগান দিচ্ছি পরবর্তিতে ঘর নির্মাণের জন্য সহায়তা প্রদান করা হবে।প্রাথমিক পর্যায়ে ১৫ লাখ থেকে ২০ লাখ টাকার ক্ষতির ধারণা করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST