July 31, 2026, 12:53 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় হস্ত ও কুটির শিল্প মেলা শুভ উদ্বোধন করেন অসীম কুমার উকিল -এমপি

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে মাসব্যাপি হস্ত ও কুঠির শিল্প মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোনা-৩ কেন্দুয়া আট পাড়ার সংসদ সদস্য ও বাংলাদেশ আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা অসীম কুমার উকিল এমপি।

২১ জানুয়ারি শনিবার দুপুরের দিকে কেন্দুয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজ লের পরিচালনায় উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা ৩ – কেন্দু য়া আটপাড়া আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অসীম কুমার উকিল এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম,উপজেলা আ.লীগ ও কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা,উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন,বিশিষ্ট শিল্পপতি,সমাজ সেবক ও আ’লীগ নেতা সামসুল কবির খান,কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম, প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুস সাত্তার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য, ইউপি চেয়ারম্যানবৃন্দ,মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু সুধীজন এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,গ্রাম বাংলার সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখার জন্য এ ধরনের উদ্যোগ নেয়ায় তিনি কেন্দুয়া প্রেসক্লাবকে ধন্যবাদ জানান। এছাড়াও নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় প্রদর্শন করার জন্য গুরুত্বারোপ করেন। লোকজ সংস্কৃতির ভান্ডার,জ্ঞানী-গুণী চারন ভূমি কেন্দুয়া উপজেলায় সংস্কৃতি বিকাশে বর্তমান প্রজন্মকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিকাশ ঘটাতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST