June 4, 2026, 5:22 pm
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় ৪ লক্ষ টাকার নকল কীটনাশক জব্দ

Reporter Name

নেত্রকোনা কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় বিপুল পরিমাণ নকল বাসুডি নসহ নানা রকমের কীটনাশক আটক করা হয়েছে।গতকাল সকাল ১১টার দিকে সাহিতপুর বাজারে সার ও কীটনাশক ব্যবসায়ী সোহেল মিয়া ৩০০ কেজি নকল বাসুডিন আটক করে উপজেলা কৃষি অফিসে নিয়ে গেলে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে উপজে লার রোয়াইলবাড়ি বাজারে দু’টি গোডাউনে অভিযা ন চালালে সেখানেও মেলে বিপুল পরিমাণের বাসুডি ন ও বিভিন্ন রকমের কীটনাশক।আজ মঙ্গলবার সর জমিনে গিয়ে জানা যায়,উপজেলার রোয়াইল বাড়ি আমতলা ইউপির আমতলা পশ্চিম পাড়া গ্রামের মৃত হাদিস মিয়ার ছেলে রতন মিয়া ৩০ কাটুন নকল বাসুডিন অটোরিকশা করে বিক্রয়ের উদ্দেশে সাহিত পুর বাজারে নিয়ে গেলে নকল কীটনাশক দেখে চিনে ফেলে।

পরে উপজেলা কৃষি অফিসারকে বিষয়টি জানালে অফিসের নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন।পরে নক ল পণ্য দেখে স্থানীয় কৃষি অফিসারকে রতন মিয়ার গোডাউন তল্লাশীর নির্দেশ দেন। খবর পেয়ে তাৎক্ষ ণিক রোয়াইলবাড়ি বাজারে ছুটে যান উপ-সহকারী কৃষি অফিসার মো.ওহিদুজ্জামান বাদল ও মো.রিয়া জুল ইসলাম।তারা গিয়ে দেখেন রতন মিয়া অবৈধ মালগুলো সরিয়ে নিতে অটোরিকশা বোঝাই করছে ন। তাদের উপস্থিতি টের পেয়ে রতন মিয়া কৌশলে পালিয়ে যায়।উপ-সহকারী কৃষি অফিসার মো.ওহিদু জ্জামান বাদল জানান,ধানী জমিতে পোকাদমনের জন্য এক সময় বাসুডিন (ডায়াজিনন) নামে একটি কীটনাশক প্রোডাক্ট বাজারে ছিল।কিন্তু প্রায় ১০ বছর আগে এই পণ্য বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইউএনও কাবেরী জালাল ও কৃষি অফিসার শাহজাহান কবির। পরে তারা গোডাউন তল্লাশি করে নকল বাসুডিনসহ বিভিন্ন কোম্পানির কীটনাশক পান।

এব্যাপারে উপজেলা কৃষি অফিসার শাহজাহান কবির জানান,এক সময় সিনজেন্টার কোম্পানির বাসুডিন প্রোডাক্ট বাজারে খুব জনপ্রিয় ছিল। অনে ক আগেই সরকার এই প্রোডাক্ট নিষিদ্ধ করে দেয়। এইগুলো নকল প্রোডাক্ট আমরা তাঁর গোডাউন তল্লাশি করেছি।সেখানও প্রচুর নকল পণ্য রয়েছে। আমরা এগুলো চিহ্নিত করছি। তার মধ্যে বাসুডিন ১৮২ কাটুন,ল্যান্ড জুইহেড ২২ কাটুন,অন্যান্য ৮ কাটু নসহ সর্বমোট ২১২ কাটুন কীটনাশক জব্দ করা হয়ে ছে। যার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।এব্যাপার উপ জেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল জানান, আমরা তাঁর গোডাউন তল্লাশি করে নকল কীটনাশক পেয়েছি তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST