July 29, 2026, 10:39 pm
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়া থানা পুলিশের আয়োজনে সুধীসমাবেশ

Reporter Name

লাভলী আক্তার( নেত্রকোনা) কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ,কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতা বিষয়ে সুধীসমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএমের সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, কেন্দুয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন কেন্দুয়া আটপাড়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ ফারাবী,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা,কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কামরুল হাসান ভুঞা প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদক, জুয়া, জঙ্গিবাদ নির্মুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST