November 22, 2026, 9:20 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক-২

Reporter Name

সানজিম মিয়া-গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় মাদক ব্যবসায়ীর হেফাজতে থাকা ১৫০ বোতল ফেনসিডিলসহ দুইজন কে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।পুলিশ সুপার,রংপুর মহোদয়ে র দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার,এ’ সার্কেল এর সহযোগিতায় গংগাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেনে র নেতৃত্বে এই মাদক বিরোধী অফিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপ-পুলিশ পরিদর্শক শাহরিয়ার হকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানাধীন মর্ণেয়া ইউনিয়ন এর কিশামত হাজীপাড়া, সোনালীর দিঘির পাড় হইতে মাদক ক্রয় বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম আশরা (৪০) ও ভোলা (৪২ ) উভয় গ্রামঃ কিশামত হাজিরপাড়া, মর্নেয়ার স্থায়ী বাসিন্দা।

এসময় তাদের তল্যাশি করে হেফাজতে থাকা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। স্থানীয় এলাকাবাসী জানায়, তারা দীর্ঘদিন যাবত মাদক পরিবহনের সাথে জড়িত এবং তাদের কাছে থাকা মাদক রংপুর শহরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সেবীদের কাছে সরবরাহ করা হয়।

গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান,আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গংগাচড়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।গঙ্গাচড়াকে মাদক মুক্ত করতে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST