May 26, 2026, 5:35 am
শিরোনামঃ
ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়ায় আবাসন প্রকল্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা – আসামি ৪

Reporter Name

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি

সরকারি বরাদ্দকৃত ঘর থেকে বিতারিত করার জন্য বিভিন্ন সময় অন্যায়-অত্যাচারসহ নানা ধরনের ষড়যন্ত্রের শিকার বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফাতেমা বেগম। তিনি গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।বাবুল হোসেনের পার্শ্ববর্তি হাজির হাটে একটি চা’য়ের দোকান আছে।

অভিযোগ সুত্রে,ফাতেমা বেগমের সাথে বিবাদীগণের পূর্ব শত্রুতার কথা উল্লেখ থাকলেও আদৌ তাদের উভয়ের মধ্যে কোনও প্রকার শত্রতা ছিলো না।স্থানীয়দের সঙ্গে কথা বলেও তাদের পূর্বশত্রুতা অথবা বিশৃঙ্খলা হয়েছিল এমন কোনও তথ্য পাওয়া যায় নি।

ফাতেমা বেগমকে সরকারি আবাসন প্রকল্পের ঘর থেকে বিতারিত করার প্রচেষ্টা চালানোর অভিযোগে ১.লাল মিয়া, পিতাঃ আনছার আলী ২.আহাদ আলী ওরফে শুকারু, পিতাঃ মৃত আজিজার মিস্ত্রি, ৩.জোছনা বেগম, স্বামীঃ আহাদ আলী, ৪.শিল্পি বেগম, স্বামীঃ লাল মিয়া -র বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেটি নিতান্তই বাড়াবাড়ি এবং উদ্যেশ্যপ্রণোদিত বলে জানায় একই আবাসন প্রকল্পে বসবাসরত জমিলা খাতুন ও জহুরা বেগমসহ বেশ কয়েকজন। তুচ্ছ ঘটনাটিকে বৃহৎ আকারে রুপ দেয়া হয়েছে।

আলমবিদিতর ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার আনোয়ার হোসেন জানায়, ফাতেমা বেগমের ঘরের প্রবেশ পথে (বারান্দার সামনে) আহাদ আলী ওরফে শুকারু ইসলামের গোসলখানার পানিতে যাতায়াতের অসুবিধা হচ্ছিল সেজন্য ফাতেমা বেগম বেশকিছু মন্তব্য করেন। একপর্যায়ে তাদের উভয়ের মধ্যে বাগবিতণ্ডা লাগে।আমি ঘটনাটি জানতে পেরে সেখানে যাই এবং সমস্যার সমাধান করি।



Our Like Page
Developed by: BD IT HOST