November 22, 2026, 10:38 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গবাদিপশুর ঔষধ তৈরিতে বাপ ছেলের ভেজাল কারখানা, গ্রেফতার তিন

Reporter Name

প্রথম বাংলা – শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড়ের সাবান ফ্যাক্টরি গলির একটি বাসায় অভিযান চালিয়ে গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা ও খাবারের প্রতি আগ্রহ বৃদ্ধি সংক্রান্ত ভেজাল ওষুধের বড় একটি কারখানা আবিস্কার করে বাপ ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো পিতা আব্দুল গাফফার, ছেলে তানভীর ও কর্মচারী নাঈমুজ্জামান। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের হাজারো হাজারো প্লাস্টিকের বোতল, স্টিকার, ড্রাম ভর্তি বিভিন্ন কেমিক্যাল, পাউডার, বস্তা ভর্তি সোডিয়াম লবণ, বালতি, মগ ও স্প্রে উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম-বার, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইউরো সাইন্স ফার্মা নামক কোম্পানির ব্যানারে ওয়ারী এলাকার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে অনলাইনে এবং অফলাইনে জমকালো বিজ্ঞাপন দিয়ে লোক নিয়োগ এবং গবাদি পশুর ঔষধ এবং ফুড সাপ্লিমেন্ট পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় করছিলো। বিজ্ঞাপনে তারা প্রচার করে বিদেশ থেকে আমদানিকৃত ভেটেরিনারি ঔষধ বাজারজাতকরণ করে থাকে এবং এ উদ্দেশ্যে অভিজ্ঞ ডিস্ট্রিবিউটর/বিক্রয় প্রতিনিধি দরকার।

উপ-পুলিশ কমিশনার জানান, গবাদি পশুর ঔষধ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করতে থাকা এই কোম্পানিটি ইউরোপের বিভিন্ন দেশ থেকে গবাদি পশুর জন্য রুচি বর্ধক, স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা পত্রের জন্য সিরাপ এবং ট্যাবলেট ইত্যাদি আমদানি করার কথা অফলাইনে অনলাইনে প্রচার করে বেড়ালেও তারা মূলত চকবাজার ও মিটফোর্ড এলাকা থেকে বিভিন্ন রকম ছাই, ভস্ম, জেল এবং রঙ ইত্যাদি ক্রয় করে। চকবাজার থেকে কেজি ধরে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে। তারপরে ফকিরাপুলের বিভিন্ন প্রিন্টিং প্রেস থেকে বিদেশী হলোগ্রাম ও স্টিকার বানিয়ে প্লাস্টিকের বোতলে সেটে দেয় আর এভাবেই তৈরি করে ফেলে গবাদিপশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঔষধ।

গবাদিপশু এই ঔষধ মিশ্রিত খাবার দানবের মতো খেলেও তা গবাদি পশুগুলোর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানুষের জন্য পরবর্তীতে ঝুঁকিপূর্ণ হতে পারে। এ সংক্রান্তে শ্যামপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে যোগ করেন গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST