November 22, 2026, 8:16 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ০৪ সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – গাজীপুর মহানগরের বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ০৪ (চার) সদস্য গ্রেফতার।জিএমপি”র উপ পুলিশ কমিশনার ( মিডিয়া) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়

জিএমপি বাসন থানাধীন পেয়ারা বাগান সাকিনস্থ পারফ্যাক্ট ওয়ার্কশপের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর হতে আসামী ১। মোঃ আবুল হোসেন (৪০), ২। আসলাম ( আসাদ (৩৫), ৩। মোঃ আরিফ মিয়া (২৫), ও ৪। মোঃ আনিস (৪০)’দেরকে ০২ (দুই) টি লোহার রড ও ০১ (এক) টি স্কু ড্রাইভার এবং ০২ (দুই) টি চাকুসহ গ্রেফতার করে।

২৪/০২/২০২৫ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে উপ পুলিশ কমি শনার ডিবি(উত্তর)বিভাগের দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকায় গাজীপুর টু টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আবুল হোসেন (৪০) এর নিকট হতে একটি ২০ মি.মি লোহার রড ও ০১ (এক) টি কালো রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত চাকু, আসামী ২। আসলামহে আসাদ (৩৫) এর নিকট হতে ০১ (এক) টি ২০ মি.মি. লোহার রড়, আসামী ৩। মোঃ আরিফ মিয়া (২৫) এর নিকট হতে ০১ (এক) টি কালো রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত

চাকু এবং আসামী ৪। মোঃ আনিস (৪০) এর নিকট হতে ০১ (এক) টি লাল রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত স্ক্রু ড্রাইভারসহ ডাকাতচক্রকে গ্রেফতার করে। উপরোক্ত আসামীগনকে জিজ্ঞাসাবাদে তাহারা বাসন থানাধীন ভোগড়া বাইপাস হইতে গাজীপুর হাইওয়ে ও আশপাশ এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংগঠন করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে।

উল্লেখিত ঘটনায় জিএমপি, বাসন থানার মামলা নং-৩০, তারিখ-২৫/০২/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এ নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, ধৃত আসামী মোঃ আবুল হোসেন (৪০) এর বিরুদ্ধে জিএমপি এর সদর থানা থানার মামলা নং-৪২, তারিখ- ২২ ফেব্রুয়ারী ২০১৯; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ২। জিএমপি এর সদর থানার মামলা নং-২৪, তারিখ- ১৫ ডিসেম্বর ২০১৮; ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন: ৩। জিএমপি এর বাসন থানার মামলা নং-৩৪, তারিখ-২১ মার্চ ২০২৪; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০; ৪। জিএমপি এর সদর থানার মামলা নং-১৭, তারিখ-০৮ জুন ২০২৩;

ধারা-৩৬ (১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। আসামী আসাদুজ্জামান ওরফে আসলাম (৩৫) এর বিরুদ্ধে ১। জিএমপি বাসন থানার মামলা নং-৪৩(০৭)২০, ধারা-৩৯৯/৪০২ পোনল কোড ১৮৬০, ২। জিএমপি বাসন থানার মামলা নং-১৯ (১২)২১, ধারা-৩৯৯/৪০২ পোনল কোড ১৮৬০, ৩। জিএমপি বাসন থানার মামলা নং-১১(১২)২২, ধারা-৩৯৯/৪০২ পোনল কোড ১৮৬০।

আসামী মোঃ আনিস হোসেন (৪০) এর বিরুদ্ধে বাসন থানার মামলা নং-১১(১)২৫, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯ (ক) বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST