June 4, 2026, 5:26 pm
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোড়াই রঘুরায় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জমজমাট নির্বাচনী প্রচারণা:

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবি: জাতীয় দৈনিক মুক্তিযোদ্ধা ৭১ সয়বাদ পত্রিকা: সিনিয়র রিপোর্টার।

পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচনের শেষ মুর্হুূতে প্রার্থীদের প্রচার-প্রচারণা প্রচারণা বেশ মুখরিত হয়ে উঠেছে।জানা গেছে, সরকারি নীতিমালা অনুসারে ঘোষিত তফসিল মোতাবেক আগামী ২৭শে জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে পুরুষ অভিভাবক সদস্য পদে ৮ জন
ও সংরক্ষিত মহিলা পদে সদস্য ২জন সহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন,
তারা হলেন, মোঃ আহাম্মদ আলী, আক্তার হোসেন,
আবুল খায়ের রুহুল্লা (সাজু)
জাহাঙ্গীর আলম,
নূর আমিন,
বাবর আলী সরদার, (বাবু) রিয়াজুল ইসলাম রিয়াজ, সহিদুর রহমান,
কল্পনা বেগম,

এর মধ্যে ৪জন পুরুষ ও মহিলা সদস্য ১জন নির্বাচিত হবেন।

এ নির্বাচন কে সামনে রেখে প্রার্থীরা নিজেদের পারিবারিক ও সামাজিক অস্তিত্ব ও আত্মসম্মান রক্ষায় বিজয় নিশ্চিত করতে কাক ডাকা ভোর থেকে দিনরাত একাকার করে ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে।
তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সহ নানা ধরণের প্রতিশ্রুতি দিয়ে স্ব-স্ব এলাকায় নম্বরে ভোট দান সহ দোয়া প্রার্থনা করছেন।

এদিকে নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে বসে নেই তাদের সমর্থিত ভোটার ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খিরা।
তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে ভোটের মাঠে নেমেছেন।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ততই যেন দৌঁড় ঝাঁপ এবং ব্যস্ততাও বাড়ছে।

প্রার্থীদের এমন তৎপরতায় ভোটারদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ – উদ্দীপনা এ ছাড়া নির্বাচনে কারা বিজয়ী হবেন এ নিয়ে হাট- বাজার, গ্রামগঞ্জে ও হোটেল, টি স্টল, গুলোতে ভোটার ছাড়াও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ।
বকসীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রতিবেশি নুরে-আলম বলেন,
বর্তমান শিক্ষা বান্ধব সরকার শিক্ষার হার বৃদ্ধিকরণ সহ গুনগত মানোন্নয়নে নানা মুখী পদক্ষেপ নিয়েছেন। সরকারের এমন কার্যক্রমকে বাস্তব মুখী করতে যে প্রার্থী অবদান রাখতে পারবেন তাকেই ভোট দেয়া উচিত বলে আমি মনে করি।
ভোটাররা বলেন,
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যে প্রার্থী দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবেন এমন যোগ্য ও দক্ষ ব্যক্তিকেই আমি ভোট দিব।

এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বর্ম্মন জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ইতি মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীন ভোট গ্রহন করা হবে।
এবারের নির্বাচনে ২৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।



Our Like Page
Developed by: BD IT HOST