October 6, 2026, 4:17 pm
শিরোনামঃ
বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যুগের সূচনা : স্বতন্ত্র “সাইবার পুলিশ ইউনিট” এর যাত্রা শুরু সাংবাদিকের সঙ্গে প্রশাসনের ‘প্রেমের’ তফাৎ আসামি হলে হ্যান্ডকাফ, বাদী হলে মামলা নিতে টালবাহানা! শিবগঞ্জ খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোদাগাড়ীতে হেরোইন-সহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার,

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর গ্রাম হতে দুপুর ১.৩০ টার সময় একজন মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত আসামির নাম মোঃবুলবুল আহমেদ(২৬)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের খোরশেদ আলমের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স-সহ আজ দুপুর ১২:৩০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আজ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া গ্রামস্থ মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের পূর্ব পার্শ্বের আমবাগানের ভিতর আসামি মোঃ বুলবুল আহমেদ (২৬) তার ব্যবহৃত একটি মোটরসাই কেল করে অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স-সহ দুপুর ১২.৩০ টায় একটি অভিযান পরিচালনা করে।

এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে দুপুর ১:৩০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ বুলবুল আহমেদ (২৬)-এর দেহ তল্লাশি করে পুলিশ তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটের মধ্যে হতে ও মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের সিট কাভারে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামিবর্ণের ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করে।

ডিবি পুলিশ অভিযুক্তের মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল-সহ তাকে গ্রেফতার করে।এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ বুলবুল আহমেদ(২৬)-এর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্ত মোঃ বুলবুল আহমেদ একজন চিহ্নিত মাদককারবারি ও একাধিক মামলাসহ ০৩ মাসের সাজা প্রাপ্ত আসামি।



Our Like Page
Developed by: BD IT HOST