April 22, 2026, 2:58 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক – গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমা ধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন আও য়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টার পর ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয় প্রধান মন্ত্রীকে বহনকারী গাড়িবহর। সকাল ১০টা ৫৫ মিনি টে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। এরপরেই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। টানা দশমবারের মতো আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম টুঙ্গিপাড়া সফর।

টুঙ্গিপাড়া সফরকালে প্রধানমন্ত্রী ২৮টি উন্নয়ন প্রক ল্পের উদ্বোধন করবেন। দুদিনের এ সফরের প্রথম দিন শুক্রবার দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা দুটি পাট গুদাম পরিদর্শনে সড়কপথে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়ায়‘শেখ হাসিনার গোডাউন’নামে পরিচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পুরো খুলনা নিরাপত্তা বলয়ে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে খুলনা সফরে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন কি না তা এখনো জানা যায়নি। খুলনা থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের শুক্রবার টুঙ্গিপাড়ায় রাতযাপন করার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয়প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

এরপর পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন নবগঠিত কেন্দ্রীয় কমিটির আওয়ামী লীগ নেতারা। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। ওইদিনই সরকারপ্রধানের ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে সবশেষ গত বছরের ৭ অক্টোবর পদ্মাসেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



Our Like Page
Developed by: BD IT HOST