August 31, 2026, 6:18 pm
শিরোনামঃ
খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোল্ড মনিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা পুলিশের

Reporter Name

প্রথম বাংলা – সাতক্ষীরা জেলার কুখ্যাত ডাকাত ও সন্ত্রাসী শেখ শফিউল্লাহ ওরফে মনিরুল ওরফে গোল্ড মনিকে ধরিতে দিতে পুরস্কার ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।গোল্ড মনি’র আনুমানিক বয়স ৪৭ বছর তার পিতার নাম – শেখ মোশারফ হোসেন,ঠিকানা – দক্ষিণ কাটিয়া,থানা ও জেলা সাতক্ষীরা।কলারোয়া থানা সূত্রে জানানো হয়,গত ৬ মার্চ ২০২৩ খ্রি. আনুমানিক রাত ০১:৩০ টায় কলারোয়া থানার সাতক্ষীরা-যশোর হাইওয়ে রাস্তার উপর পুলিশ চেকপোস্ট ডিউটিকালীন ইলিশপুর গ্রামের কোটার মোড়ে সাতক্ষীরা-যশোর হাইওয়ে পাঁকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহণের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঘটনাস্থল ঘেরাও করলে ডাকাত দলের অস্ত্রধারী ডাকাত শেখ শফিউল্লাহ ওরফে মনিরুল ওরফে গোল্ড মনি পুলিশের দিকে গুলি বর্ষণ করতে করতে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

শেখ শফিউল্লাহ ওরফে মনিরুল ওরফে গোল্ড মনি’র বিরুদ্ধে কলারোয়া থানায় ওইদিন ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।থানা সূত্রে আরো জানানো হয়, শেখ শফিউল্লাহ ওরফে মনিরুল ওরফে গোল্ড মনি’র বিষয়ে তথ্য বা ধরিয়ে দিতে পারলে উত্তম পুরস্কার প্রদান করা হবে।থানা সূত্রে যেকোনো প্রয়োজনে- ০১৩২০-১৪২১৪৪, ০১৩২০-১৪২২০৫, ০১৩২০-১৪৩০৯৮ নম্বরে যোগাযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST