September 8, 2026, 2:32 pm
শিরোনামঃ
খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘরের মাঠে প্রথম জয় সিলেটের

Reporter Name

নিজস্ব প্রতিনিধি  ঘরের মাঠ নিজেদের প্রথম জয় পেল মাশরাফি সিলেট।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল দিনের দ্বিতীয় ম্যচে নিজেদের হোম ভেনুতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামে সিলেট

টস হেরে বোলিংয়ে নেমে সিলেট। শুরুও হয় দারুণ, ইনিংসের প্রথম বলেই উইকেট নেন মাশরাফী বিন মোর্ত্তজা। উসমান খানকে পেবীলিয়ন এর ফেরান ০ রানে।এরপর ইনিংসের ভিত তৈরি করেন আফিফ হোসেন (৩৪) ও মেহেদী মারুফের ব্যাট থেকে আসে (৫২), ৮৮ রানের জুটি ভাঙেন পাকিস্তান স্পষ্ট স্টার মোহাম্মদ আমির।

আফিফ-মারুফ ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। তবে দলনেতা শুভাগত হোমের অপরাজিত ৫৪ (২৯) রাবে ভির করে ৬ উইকেটে ১৭৪ রান তোলে চ্যালেঞ্জার্সরা।

বল হাতে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে ২ উইকেট নেন ইমাদ ওয়াসিম, ১টি করে উইকেট নিয়েছেন মাশরা ফী বিন মোর্ত্তজা ও মোহাম্মদ আমির।মাঝারি লহ্ম তারা করতে নেমে জবাবে ব্যাট করতে নেমে সিলেটের শুরুটা হয় দুর্দান্ত।নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়ের ৬৩ রানের জুটি ভিত গড়ে দেয় দলের।তৌহিদ ১৫ রান করে ফিরলেও শান্ত পান আসরের তৃতীয় অর্ধশতক।

৪৪ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিহাদুজ্জামানের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরেন শান্ত।এরপর রায়ান বার্ল ১৬ বলে খেলেন ৪১ রানের ঝোড়ো ইনিংস।

দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিমের ৪১ (২৬) ও জাকির হাসানের ১২ (৫) রানে ভর করে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট স্ট্রাইকার্স।
এই জয়ের টানা দুই ম্যাচ হারের পর জয়ের মুখ দেখে সিলেট স্ট্রাইকার্স।



Our Like Page
Developed by: BD IT HOST