September 10, 2026, 2:05 am
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরুধী অভিযানে ২৪ বোতল বিদেশী মদসহ আটক: ২

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার:

নাইক্ষ‌্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরুধী অভিযানে ২৪ বোতল বিদেশী মদসহ আবু ছিদ্দিক(২০) ও জাফর আলম(৪৭) নামের দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।বুধবার (১৯ অক্টোবর) বিকালের দিকে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার দিক-নির্দেশনায় এসআই পাভেল মল্লিক ও এএসআই শ‌্যামলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে এক ব্যাটারি চালিত অটো রিক্সা তল্লাশি করে ২৪ বোতল বিদেশী মদসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব‌্যক্তিরা হল: উখিয়া উপজেলার জামতলী পশ্চিম সিকদারবিল এলাকার নুর মোহাম্মদের ছেলে আবুছিদ্দিক (২০) অপরজন টেকনাফ থানার শাপলাপুর শীলকালি এলাকার নুরুল ইসলামের পুত্র জাফর আলম(৪৭)।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অটোরিক্সা তল্লাসী করলে ২৪ বোতল বিদেশী মদসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় পাচারকাজে ব‌্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়।

তিনি আরো বলেন মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব‌্যাহত থাকবে।

নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটু সাহ বলেন, আটক ব‌্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধিন।



Our Like Page
Developed by: BD IT HOST