July 21, 2026, 11:48 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুমধুম থেকে ১২০ বোতল বিদেশী মদসহ উখিয়ার নুরুল কবির পুলিশের হাতে আটক

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ‌্যংছড়ি:

নাইক্ষ‌্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরুধী অভিযানে ১২০ বোতল বিদেশী মদ সহ নুরুল কবির নামের এক যুবককে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।

রবিবার (০২ অক্টোবর) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে বান্দরবান জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায়। ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে এসআই বাবুলসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুমস্থ ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ পথে। চেক পোষ্টের মাধ‌্যমে একটি সিএনজি গাড়ি তল্লাসী করলে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ১২০ বোতল বিদেশী মদসহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ সময় পাচারকাজে ব‌্যবহারিত একটি সিএনজি (কক্সবাজার-থ-১১-৪৫৬৫) গাড়ি জব্ধ করাহয়।আটককৃত ব‌্যক্তি উখিয়া উপজেলার কোটবাজার কুলাল পাড়ার আব্দুর হমানের পুত্র নুরুল কবির(১৯)।

বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সাহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২০ বোতল বিদেশী মদসহ এক যুবককে আটক করাহয় এবং পাচারকাজে ব‌্যবহারিত একটি সিএনজি গাড়ি জব্ধ করাহয়।তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব‌্যাহত থাকবে।

নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, আটক ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়া চলমান।



Our Like Page
Developed by: BD IT HOST