June 5, 2026, 1:06 am
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহের ঘুস দেওয়ার ভিডিও ভাইরাল,পিআইওর ব্যবস্থা নিতে নারাজ ইউএনও দুঃখ জনক ঘটনা দেশে আইন বলতে কিছু নেই

Reporter Name

প্রথম বাংলা – তথ্য অধিকার আইনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে আবেদন করতে যান দুই সংবাদকর্মী। আবেদন গ্রহণ না করে উল্টো তাদের ঘুস দিতে চান অফিসের দালাল।

এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে, এই ভিডিও দেখার পরেও পিআইওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নারাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়,গত বুধবার (১৪ জুন) বিকেলে স্থানীয় সাংবাদিক খাইরুল ইসলাম আলামিন এবং ওবায়দুল্লাহ রুমি তথ্য অধিকার আইনে গৌরীপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর কাছে তথ্যের জন্য আবেদন করতে যান।কিন্তু পিআইও আবেদন না রাখতে চাইলে সংবাদকর্মীরা অফিস থেকে বের হয়ে আসেন।

অফিস থেকে বের হতেই তাদের পেছন পেছন আসেন অফিসের দালাল জয়নাল।তিনি নিচে নেমে এসে দুই সংবাদকর্মীর হাতে টাকা গুজে দিতে চাইলে তারা টাকা নিতে অস্বীকৃতি জানান।এসময় সংবাদকর্মীদের বলতে শোনা যায়, ‘আমরা তথ্য অধিকার আইনে আবেদন করতে এসেছি,টাকা নিতে আসিনি’পরে জয়নাল বলেন,‘স্যার, আপনাদের এই টাকা নিতে বলছে,টাকাটা নেন’।

দুর্নীতি বার্তা ডটকম নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে লেখা হয়,পিআইওর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিককে ঘুস দেওয়ার চেষ্টা।

হলি সিয়াম শ্রাবণ নামে আরেকটি পেজে একই ভিডিও শেয়ার দিলে লেখা হয়,তথ্য অধিকার আইনে আবেদন করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকা চাওয়াতে সাংবাদিক দের ঘুস দিয়ে ম্যানেজের চেষ্টা করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.সোহেল রানা পাপ্পু

এ বিষয়ে সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিন বলেন, আমি এর আগেও ওনার কাছে তথ্য চেয়ে আবেদন করার পরে না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ করি।অভিযোগের পর তিনি তথ্য দিয়েছেন।আর সেই তথ্য থেকে আমি বেশ কয়েকটি অনিয়মের সংবাদ প্রকাশ করি।

উবায়দুল্লাহ রুমি বলেন,আমরা গিয়েছি তথ্য চেয়ে আবেদন করতে।কিন্তু আবেদনপত্র না রেখে আমাদের ঘুস দেওয়ার চেষ্টা করেছেন তিনি।এতে বোঝা যায় তিনি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত।নয়তো উনি আমাদের ঘুস দিতে চাইবেন কেন?

নাম প্রকাশ না করার শর্তে অফিসের এক কর্মচারী বলেন, ইউএনও এবং পিআইও যোগসাজশে দুর্নীতি করে আসছেন।এছাড়া জয়নাল অফিসের কোনো কর্মচারী না। তারপরেও তিনি পিআইওর ছত্রছায়ায় নিয়মিত অফিসে এসে বিভিন্নভাবে দালালি করে আসছেন।তারা কারও কোনো কথাই শোনেন না।

এ বিষয়ে জানতে দালাল জয়নালকে ফোন করা হলে তিনি বলেন,আপনার সঙ্গে দেখা করে বিস্তারিত বলবো।তবে, পরে আর তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)সোহেল রানা পাপ্পু বলেন,আমি কাওকে ঘুস দিতে চাইনি।তারাই আমার কাছে টাকা চেয়েছিল।

তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে কেউ আবেদন করতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন,অবশ্যই পারে। তাহলে আবেদন নিলেন না কেন জানতে চাইলে তিনি বলেন,ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া আবেদন নেওয়া যায় না।পরে হঠাৎ করেই তিনি বলেন,আপনার কথা ফোনে রেকর্ড হচ্ছে।এ কথা বলেই ফোন কেটে দেন পিআইও।পরে অফিসে গেলে তার রুমে তালা ঝুলতে দেখা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন বলেন,ভাইরাল হওয়া ভিডিওটি দেখেছি।তবে পিআইওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমি নিতে পারব না।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন বলেন,যেহেতু ভিডিওটি ভাইরাল হয়েছে।তাই ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST