October 28, 2026, 12:06 am
শিরোনামঃ
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ের যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর, সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া এইখানে প্রত্যেক ওসির ডিউটি এলাকায় জুলাইয়ে শহীদে  সংখ্যা সর্বনিম্ন ১০জন থেকে সর্বোচ্চ ২০০ জন পর্যন্ত হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় আমরা প্রস্তুত: প্রতিমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সরকার সব দিক থেকেই প্রস্তুত আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থা পনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।বুধবার (১০ মে) বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সভার শুরুতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, আগামী ১৩ মে সন্ধ্যা থেকে ১৪ মে ভোরের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। আমরা সবদিক থেকেই প্রস্তুত আছি। প্রতিবারের মতো ইনশাল্লাহ এবারও ঘূর্ণিঝড় মোকাবিলা করতে পারবো। সেনা, নৌ, কোস্টগার্ড প্রস্তুত আছে।

তিনি বলেন,ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন সাপেক্ষেও প্রস্তুতি নেওয়া আছে চট্টগ্রামকেও প্রস্তুত করা আছে। দায়িত্বরত সংশ্লিষ্ট সবাই প্রস্তুত। পার্বত্য জেলাগুলোতেও পাহাড় ধসের ব্যাপারে প্রস্তুতি আছে।জলোচ্ছ্বাসের শঙ্কা নেই। কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সেন্টমার্টিন। ঘূর্ণিঝড় ‘মোখা’র গতিবেগ থাকতে পারে ১৮০ থেকে ২২০ কিলোমিটার।

প্রতিমন্ত্রী এনামুর বলেন, রোহিঙ্গাদের আবাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে সেখানকার কঠিন কাঠামোগুলোতে তাদের সরানোর প্রস্তুতি রয়েছে। তবে কক্সবাজারে পাহাড় রয়েছে বলে বাতাস খুব বেশি ক্ষতি করতে পারবে না বলেই মনে হচ্ছে।ইতোমধ্যে শুকনা খাবার পৌঁছে গেছে। পর্যায়ক্রমে চাল ও নগদ ২০ লাখ টাকা চলে যাবে। আশ্রয় কেন্দ্রগুলোও প্রস্তুত। নৌযান গুলোকে উপকূলে ভিড়তে বলা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST