June 29, 2026, 12:13 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ১৮ টি মামলার আসামি র‍্যাবের হাতে আটক

Reporter Name

মোহাম্মদ বেলাল উদ্দিন সিনিয়র রিপোর্টার :

গত ২৪ ডিসেম্বর ২০২২ র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন ছিন্নমূল জঙ্গল ছলিমপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল,০১টি দেশীয় প্রযুক্তিতে তৈরী এসবিবিএল এবং ০৪ টি কার্তুজ উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর আলম @ গিট্টু জাহাঙ্গীর (৪০), পিতাঃ মৃত জনাব আলী, সাং- নোয়াপাড়া, থানাঃ হাজীগঞ্জ, জেলাঃ চাঁদপুর এবং বর্তমানে ছিন্নমূল জঙ্গল সলিমপুর, ০৬ নং সমাজ, থানা- সীতাকুণ্ড, জেলা – চট্টগ্রাম বলে জানা যায়।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামি গিট্টু জাহাঙ্গীরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, হত্যা, ডাকাতি এবং মারামারিসহ সর্বমোট ১৮টি মামলা পাওয়া যায়৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ অস্ত্রটি দিয়ে সে দীর্ঘদিন যাবৎ ছিন্নমূল জঙ্গল ছলিমপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ হত্যা, ডাকাতি এবং মারামারিসহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করত।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST