September 25, 2026, 6:11 pm
শিরোনামঃ
আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ ডাম্পিংয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, এসও শাকিবের রহস্যজনক আচরণ বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

Reporter Name

আহসান রিটন, চট্টগ্রাম:

অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ’ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আকবর শাহ্ রেললাইন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ”গতকাল সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– রবিউল ইসলাম, আবদুল হামিদ, মো. ইউসুফ, গোলাম রব্বানি ও মো. সুমন। তাদের কাছ থেকে শটগানের কার্তুজ, চা‌ইনিজ কুড়াল ও ছুরিসহ দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তি তে পুলিশ জানতে পারে আকবর শাহ্ লতিফপুর সোনা মিয়া রেলগেইট এলাকায় অস্ত্রসহ কয়েকজন দুষ্কৃতকারী অবস্থান করছে। খবর পেয়ে আকবর শাহ্ থানার অফিসার ইনচার্জ রোজিনা খাতুনের নেতৃত্বে পুলিশের একটি দল উক্ত স্থানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালানোর চেষ্টা করে। পরে সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে ডাকাতি করার প্রস্তু তি নিচ্ছিল বলে স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে স্থানীয় মীরপুর আবাসিক এলাকা, শাপলা আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন বাসা ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল চক্রটি।



Our Like Page
Developed by: BD IT HOST