May 31, 2026, 8:14 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চট্টগ্রাম আনোয়ারায় ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ আসামী কে খাগড়াছড়ি তেকে গ্রেফতার

Reporter Name

মোহাম্মদ বেলাল উদ্দিন সিনিয়র রিপোর্টার :

ভুক্তভোগী ভিকটিম ১৬ বছর বয়সের এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকায় বসবাস করত।আসামী রকি দত্ত (২০) এর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের জের ধরে গত ১৫ মার্চ ২০২৩খ্রিঃ তারিখ আসামী রকি দত্ত ভিকটিমকে তার ব্যক্তিগত সিএনজিতে করে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে পারকি সমুদ্র সৈকতে নিয়ে যায়।সেখান হতে রকি ভিকটিমকে আনোয়ারা থানাধীন ইছামতি এলাকায় নিয়ে যায় এবং সেখানে আগে থেকে অবস্থান করা তার ৩ সহযোগী পলাশ,শীপঙ্কর এবং চন্দনসহ রকি ভিকটিমকে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক গনধর্ষণ করে।এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেলে ধর্ষকরা ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে টহল পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

এ ঘটনায় ভিকটিম চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নং-১৯/৬১, তারিখ-১৮ মার্চ ২০২৩খ্রিঃ,ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোঃ-২০০৩) এর ৯(৩)/৩০ তৎসহ ৩৭৯ পেনাল কোড।বর্ণিত মামলাটি রুজু হওয়ার পর থেকে উক্ত মামলার এজাহারনামীয় আসামীরা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। আনোয়ারা থানা পুলিশ উক্ত গণধর্ষণের সাথে জড়িত আসামী পলাশ(২৬), শীপঙ্কর (২৭) এবং চন্দন (২৫)কে আটক করে কিন্তু উক্ত ধর্ষণের মূল পরিকল্পনাকারী রকি দত্ত পলাতক থাকে।

র‌্যাব-৭, চট্টগ্রাম ভুক্তভোগী নাবালিকা ভিকটিমের বিষয়টি মানবিকতার সাথে গ্রহণ করতঃ বর্ণিত গণধর্ষণের ঘটনার প্রধান আসামী রকি দত্তকে গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারী শুরু করে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭,চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১১ এপ্রিল ২০২৩খ্রিঃ খাগড়া জেলার মহিলা কলেজ রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার ১নং আসামী রকি দত্ত (২০),পিতা-বিধান দত্ত,সাং-সিংহরা, থানা-আনোয়ারা,জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ভিকটিমকে গণধর্ষণের কথা অকপটে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST