September 10, 2026, 5:58 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চাঁদপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

Reporter Name

চাঁদপুরের মতলব উত্তরে মালবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। আরও এক যুবক আহত হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শান্ত মিয়াজী (২৫), রাশেদ (২৪) ও সেলিম মিয়া (৩০)। তানভীর (২০) নামে এক যুবক আহত হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে বেলতলী থেকে শান্ত মিয়াজী, মো. রাশেদ ও তানভীর মোটরসাইকেল নিয়ে উপজেলার খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। হাপানিয়া ভূঁইয়া বাড়ির দিকে গেলে বেড়িবাঁধ সড়কে মালবাহী ট্রলি গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহী ও ট্রলির হেলপার সেলিম মিয়া (৩০) গুরুতর আহত হন।

পরে মোটরসাইকেল আরোহী মো. রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত শান্ত মিয়াজী ও সেলিম মিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী হৃদয় হোসেন বলেন, হঠাৎ করেই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে রাশেদের মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদারের নেতৃত্বে আহতদের হাসপাতালে নিয়ে আসি।



Our Like Page
Developed by: BD IT HOST