August 30, 2026, 3:20 am
শিরোনামঃ
বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া‌ নিয়োগপত্র প্রদান, চক্রের চার জন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – সরকারি দপ্তরে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।গ্রেফতারকৃতরা হলো মোঃ আনোয়ারুল হক,রুবিনা আক্তার,খাদিজা জাহান ও মোঃ কামরুল ইসলাম।মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৩ খ্রি.) রাত ১০:৪৫টায় ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার নর্থ টাওয়ার এলাকায় অভিযান চালি য়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম। এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু ,বিপিএম ডিএমপি নিউজকে বলেন,মোঃ মকছেদুল ইসলাম আদর্শ সিকিউরিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। আসামিরা নিজেদের ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে মকছেদুলের এলাকার মাসুদ রানা ও মাহফুজুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে চাকরি পাইয়ে দিবে বলে আশ্ব স্ত করে। মাসুদ রানা ও মাহফুজুর রহমান ১২ জুন ও ৫ জুলাই ২০২২ খ্রি. তারিখে আসামিদেরকে সর্বমো ট ১০ লাখ টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর আসামিরা মাসুদ রানা ও মাহফুজুরকে ভূমি মন্ত্রণাল য়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগপত্র প্রদান করে। এই নিয়োগপত্র নিয়ে চাকরিপ্রত্যাশীরা সংশ্লিষ্ট দপ্তরে গেলে জানতে পারেন নিয়োগপত্রটি ভুয়া।

গোয়েন্দা কর্মকর্তা বদরুজ্জামান জিল্লু,বিপিএম বলেন,গত ২৭ জানুয়ারি ২০২৩ খ্রি. মকছেদুলের অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পূর্ব থানায় একটি মামলা হয়। মামলাটির তদন্ত শুরু করে গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম। তথ্য উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ২৮ জানুয়ারি ২০২৩ খ্রি. রাতে উত্তরা পূর্ব নর্থ টাওয়ার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের উত্তরা পূর্ব থানার রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST