October 27, 2026, 5:47 am
শিরোনামঃ
হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চিলমারীতে ট্রেন দাঁড় করিয়ে মানববন্ধন,ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে বন্ধ থাকা রমনা লোকাল ট্রেন পুনরায় চালু ও রেলপথ মেরামতের দাবিতে চিলমারী কমিউটার ট্রেন এক ঘণ্টা আটকে রেখে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এতে ভোগান্তিতে পড়েন রেলের যাত্রীরা।

রোববার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে চিলমারী, রৌমারী ও রাজিবপুর এলাকাবাসীর ব্যানারে রমনা রেলস্টেশনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন স্থানীয়রা।

মানববন্ধন বক্তব্য দেন- ইমরান সরকার, ছক্কু মিয়া, মমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, নিলয় ইসলাম, মতিয়ার রহমান ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বন্ধ থাকা রমনা মেইল ট্রেনটি পুনরায় চালু করতে হবে। কারণ বর্তমানে যে কমিউটার ট্রেন চালু করেছে সেটি সকাল ৮ টায় রংপুর যায় কিন্তু চিলমারী ফিরে আসে রাত ১২ টার পর। সে সময় যাত্রী শূন্য অবস্থায় ট্রেনটি থাকে। তবে রমনা মেইল (লোকাল) ট্রেন চালু করলে সকালে জেলার উদ্দেশ্যে রওনা করে কাজ শেষ করে আবার দুপুরের ফিরতি ট্রেনেই ফিরে আসা যাবে। এতে সড়কপথে গেলে যে টাকা ব্যয় হতো তা অনেক কমে যাবে পাশাপাশি ব্যবসায়ীদের পরিবহণ ব্যয়ও কমবে তাই দ্রুত রেলপথ মেরামত ও ট্রেন চালু করার দাবি জানান স্থানীয়রা।

এদিকে চিলমারী কমিউটার ট্রেন সকাল ৮টায় রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও মানববন্ধনের কারণে একঘণ্টা দেরিতে ছেড়ে যায়। এতে ভোগান্তির শিকার হন স্কুল, কলেজসহ কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।



Our Like Page
Developed by: BD IT HOST