July 21, 2026, 2:44 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চিলমারী উপজেলায় ৫০ বস্তা ইউরিয়া সার আটক

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি:মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় পাচারকালে ৫০ বস্তা ইউরিয়া সার আটক।পাচারকালে ৫০ বস্তা ইউরিয়া সার আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলা সদর থেকে পাশ্ববর্তী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় পাচার করার সময় উপজেলার রমনা মডেল ইউনিয়নের খরখরিয়া তেলিপাড়া এলাকায় রাস্তা থেকে সারের বস্তা ভর্তি পিকআপ ভ্যান আটক করে স্থানীয় জনতা।

স্থানীয়রা জানায়, ইউরিয়া সার বেশী দামে বিক্রির জন্য পাশ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলায় পাচার হয়ে যাচ্ছিল। সোমবার রাত ৯টার দিকে রমনা ইউনিয়নের খরখরিয়া তেলিপাড়া এলাকায় পিকআপ ভর্তি ৫০বস্তা সার নদীর ঘাটে যাওয়ার পথে স্থানীয়রা পিকআপটি আটক করে।

এসময় চালক সার ক্রয়ের ম্যামো দেখাতে না পাড়ায় এবং ক্রেতার নাম প্রকাশ না করায় উপজেলা কৃষি অফিসার ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন স্থানীয়রা। ঘটনাস্থলে কেহ ওই সারের মালিকানা দাবী করেনি। উপজেলা কৃষি অফিসার ঘটনা স্থলে গেলে স্থানীয়রা তাদের মাঝে সার বিলি করার দাবীতে হৈচৈ শুরু করে। পরে থানা পুলিশের সহায়তায় সার ভর্তি পিকআপটি চিলমারী থানায় জব্দ করা হয়।

স্থানীয় ছক্কু মিয়া,এরশাদুল হক,আব্দুস সালাম,মোকছেদ আলীসহ অনেকে জানান,বেশী দামে ইউরিয়া সার বিক্রির জন্য প্রতিদিন এই পথে নৌকা যোগে সার সুন্দরগঞ্জে চলে যায়। ১,১০০ টাকা দরের বস্তা ওই পারে ১৪/১৫শ টাকায় বিক্রি করে ডিলাররা। আনোয়ার হোসেন,

জিয়াউর রহমান,আসাদুল হকসহ অনেকে জানান, জমি আবাদ করে আমরা জমিতে সার দিতে পাচ্ছি না,ডিলারদের ঘরে ইউরিয়া নিতে গেলে বলে সার নাই। কখনো কখনো নষ্ট সার নিতে হবে।

উপজেলা কৃষি অফিসার প্রণয় বিষান দাস জানান, খবর পেয়ে রাতের আঁধারে পাচার হয়ে যাওয়া সার আটক করে থানায় নেয়া হয়েছে। যেহেতু সারের মালিক নেই তাই সরকারী নিয়ম অনুযায়ী সার বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে জমা করা হবে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আতিকুর রহমান জানান, পাচার হয়ে যাওয়া সার কৃষি অফিসার জব্দ করে পুলিশ হেফাজতে রেখেছেন। তিনি যে প্রক্রিয়ায় যাবেন আমরা সেভাবেই আইনি সহায়তা দিব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, আটককৃত ইউরিয়া সার এলাকাবাসীর মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে জমা দেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST