July 21, 2026, 1:59 pm
শিরোনামঃ
বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জন্মক্ষনের জন্য কলমে- সন্দীপ রায় নীল

Reporter Name

[ কবি আর. এম. কারিমুল্লাহর জন্মদিন উপলক্ষে রচিত]

তোমার জন্য শত দীপ ভরা আলো
তোমার জন্য সুনিবিড় ভাষালোক
ইবাদতে মেশা আবেগের সে গুলাল
বারতা পাঠায় সবকিছু শুভ হোক।

সময় থামেনা,তবুও ধরার চেষ্টা
কর্মের নূর ছড়াবে আলোকমালা
জন্মের পর,অবারও জন্ম নেওয়া
সময়ের চোখে চোখ রেখে কথা বলা।

মেহেনতি মুখ,যাতনার জ্বালা সয়ে
আগুন জঠরে বর্ণ ফিনিক্স আনে
কলম মশাল,হাতের তালুতে ঢেকে
বুঝতে শেখায় বিদ্রোহ,প্রতি টানে।

দরবেশী সুরে হুজুরের প্যায়গামে
করুনা আশিসে প্রার্থনা ভরা সাঁঝে
জন্মের দায়,জন্ম নয় যে শুধু
দাগ রেখে যাওয়া বেআব্রু এ সমাজে।



Our Like Page
Developed by: BD IT HOST