June 26, 2026, 10:04 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জরুরী খাদ্য সহায়তা দিয়ে সম্মানা পেলেন সুবর্ণচর সন্তান সুমন

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

কোভিড-১৯ চলাকালীন সরকারের জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে জনগনকে জরুরী খাদ্য সহায়তা দিয়ে সম্মাননা পেয়েছেন নোয়াখালী সুবর্ণচর উপজেলার আবু নাসের সুমন।আবু নাসের সুমন সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়ন ডিজিটাল ই সেন্টারের উদ্যোক্তা।করোনা মহামারী কালীন সময়ে জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে জরুরী খাদ্য সহায়তা প্রদানে অনবদ্য অবদান রাখায় সারাদেশের ১০০ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করেছে সরকারের আইসিটি ডিভিশনের এটুআই।

সারাদেশের ডিজিটাল ই সেন্টার উদ্যোক্তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।গত বৃহস্পতিবার পর্যন নগরী কক্সবাজারের একটি অভিজাত হোটেলে ৩৩৩ জাতীয় হেল্পলাইন সেচ্ছাসেবী উদ্যোক্তা সম্মেলনে এ সম্মাননা দেওয়া হয়।কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোঃ সাইফুল ইসলাম।

জানা যায়, কোভিড ১৯ চলাকালীন সময়ে দেশের মানুষ যখন ঘর থেকে বের হতে পারছিলোনা, ঠিক ওই সময় সরকার জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে দেশের শতাধিক উদোক্তাদের সমন্বয়ে মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা করেছিলেন। এই সব উদ্যোক্তারা ৩৩৩ এর এজেন্ট হিসেবে কাজ করে দেশের কান্তি লগ্নে সরকারকে সহযোগীতা করেন।

সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়ন ডিজিটাল ই সেন্টারের উদ্যোক্তা মোঃ আবু নাসের সুমন সম্মাননা পেয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, পুরস্কারের জন্য নয় সাধারণ মানুষের সহযোগীতায় নিজেকে উৎসর্গ করতে পেরে গর্বিত মনে করছি। এ পুরস্কার আমি সুবর্ণচরবাসীকে উৎসর্গ করলাম। ভবিষ্যতেও সরকারের যে কোন কাজে সহযোগীতা করার ব্যপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোঃ আবু নাসের সুমন, উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের আব্দুল কাদের মাঝির পুত্র। তিনি দীর্ঘ ৬ বছর ধরে ইউনিয়ন ডিজিটাল ই সেন্টার এর উদ্যোগক্তার দ্বায়িত্ব পালন করে আসছেন।

সুমন চট্টগ্রাম জেলা প্রশাসন, মীরসরাই উপজেলা প্রশাসন, ১ নং চরজব্বর ইউনিয়ন পরিষদ ও এটুআই কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST