July 27, 2026, 4:33 am
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাঁকজমকভাবে উদযাপিত হলো সিএমপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

Reporter Name

মোহাম্মদ বেলাল উদ্দিন সিনিয়র রিপোর্টার:

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জনবান্ধন সিএমপি গড়ার প্রত্যয়ে জাঁকজমকভাবে উদযাপিত হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন,বিপিএম (বার), পিপিএম,ইন্সপেক্টর জেনারেল,বাংলাদেশ পুলিশ মহোদয়। এর আগে তিনি নবনির্মিত কেন্দ্রীয় অস্ত্রা গার,কালুরঘাট পুলিশ ফাড়ি ও মনছুরাবাদ পুলিশ লাইন্সে পুলিশের ব্যারাক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর পরি দর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমি শনার কৃষ্ণ পদ (রায়), বিপিএম (বার), পিপিএ ম (বার) মহোদয়।

প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে জাতি র পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে তিনি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনের অবদানের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরবর্তীতে মাননীয় আইজিপি মহো দয় ৭৫ এর ১৫-ই আগস্টে জাতির জনক সহ তার পরিবারের সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়াও তিনি ৭১এর মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন চট্টগ্রাম বিট্রিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার। জাতির পিতার আহবানে চট্টগ্রামের মানুষের পাশাপাশি পুলিশও মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।

তিনি উল্লেখ করেন সিএমপি সবসময় উদ্ভাবনী ও গণমূখী পুলিশিং কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালীন সময়ে তিনি সিএমপির পুলিশ সদস্যদের আত্নত্যাগের কথা স্বরন করেন। এছাড়াও তিনি গণমূখী পুলিশিং কার্যক্রমে নেওয়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। পরিশেষে তিনি পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের গৃহীত নানা বিষয় তুলে ধরেন। অনুষ্ঠান শেষে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এসময় সেখানে মাননীয় সংসদ সদস্যবৃন্দ; সাবেক চসিক মেয়র; বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমি তির সম্মানিত সভানেত্রী; সম্মানিত চট্টগ্রাম বিভা গীয় কমিশনার; চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি; পুনাক সিএমপির সভানেত্রী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক); অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সহ পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অথিতিবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST