July 6, 2026, 2:16 pm
শিরোনামঃ
অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় বাইকের সাথে সংঘর্ষে সড়কে প্রাণ গেল যুবকের

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায় শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল সাইদুল কাজী (৩২) নামে এক যুবককের। এ সময় তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় নিহত সাইদুল কাজী জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের মানিক নগর গ্রামের বাসিন্দা মৃত আবু বক্কর কাজীর ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শ্বশুর বাড়ি থেকে স্ত্রী ডালিয়া বেগম ও ছেলে আয়ানকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইদুল কাজী। এ সময় অপর দিক থেকে বেপরোয়া গতিতে আসা জাজিরা পল্লী বিদ্যুৎ অফিসের স্টাফ বাপ্পি মোল্লার (৩৬) মোটরসাইকেলের সাথে সাইদুল মোল্লার মোটিরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় স্ত্রী ও সন্তানসহ সাইদুল কাজী রাস্তার পাশে ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইদুল কাজীকে মৃত ঘোষনা করেন।

আহত ডালিয়া বেগম ও ছেলে আয়ানকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।এ ঘটনায় বাপ্পি মোল্লা (৩৫) কে আসামী করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জাজিরা পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আশরাফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন,তাদের অফিসের স্টাফের মোটিরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে সাইদুল কাজী নিহত ও তার স্ত্রী সন্তান আহত হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। উক্ত ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা অভিযুক্ত মোটিরসাইকেল চালক বাপ্পী মোল্লাকে আটক করে আদালতে প্রেরণ করেছি



Our Like Page
Developed by: BD IT HOST