August 26, 2026, 8:45 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাতীয় প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শ্যামল দত্ত কে অভিনন্দন জানিয়েছেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃজাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে অভিনন্দন জানিয়ে সভা করেছে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব।শুক্রবার (৬ জানুয়ারী) বিকাল ৫টার দিকে সীতাকুণ্ড পৌরসদরস্থ রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একুশে পত্রিকার স্টাফ রিপোর্টার এম কে মনির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুল,সাংগঠ নিক সম্পাদক রেজাউল হোসেন পলাশ,অর্থ সম্পা দক ফারহান সিদ্দিক,তথ্য ও গবেষণা সম্পাদ ক জয়নাল আবেদীন,নির্বাহী সদস্য কামরুজ্জামান কামরুল,আব্দুল মামুন,শেখ নাদিম, নাছির উদ্দীন শিবলু প্রমুখ।

সভার শুরুতে সদ্য অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক শ্যালম দত্তকে অভিনন্দন জ্ঞাপন করেছেন রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। এসময় সাংবাদিকরা তার ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা বলেন,সাংবাদিক শ্যামল দত্ত প্রায় তিন দশক ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। এ দীর্ঘ সময়ে তিনি দেশের মানুষের জন্য অকাতরে শ্রম দিয়ে গেছেন এবং এখনও তিনি নিরলসভাবে দেশ ও দশের জন্য সাংবাদিকতা করে যাচ্ছেন সৎ, সাহসী সিদ্ধান্তে। তার নেতৃত্বে সারাদেশে হাজার হাজার সাংবাদিক এ পেশায় কাজ করছেন। তাদের লেখনিতে অসংখ্য নির্যাতিত,নিস্পেশিত মানুষের কান্না ওঠে আসছে। জাতীয় সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দৈনিক ভোরের কাগজ।

সময়ের সাথে সাথে ভোরের কাগজ গণমানুষের পত্রিকা হয়ে ওঠেছে। আর এসব কিছুর নেপথ্যে নায়ক সম্পাদক শ্যামল দত্ত। বক্তারা আরও বলেন, শ্যামল দত্ত এই বীর চট্টগ্রামের কৃতি সন্তান। এজন্য আমরা গর্ববোধ করি। সাংবাদিকতায় আমরা শ্যামল দত্তকে অনুসরণ করি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাঁর সুস্থতা ও সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।



Our Like Page
Developed by: BD IT HOST