June 29, 2026, 4:31 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জীবনে প্রতিটা মানুষ পরিবর্তন হয় কেউ সব কিছু হারিয়ে কেউবা নিজের ভুল বুঝতে পেরে

Reporter Name

খান মাহাদী:- প্রতিটা মানুষ পরিবর্তনশীল,কেউ ইচ্ছে করে কেউ বাধ্য হয়ে। কেউবা কথা দেয় পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তারা পরিবর্তন হবে না, কিন্তু সবার আগেই তারা পরিবর্তন হয়ে যায়।

একটা কথা কি জানেন যাদের অবহেলায় আপনি বদলে যাবেন একদিন তারাই এসে বলবে আপনি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছেন। যাদের জন্য আমরা কষ্ট পেতে পেতে পাথরের মত শক্তে পরিনত হয়েছি,তারাই এসে অনেক বড় আয়োজন করে বলবে “ধন্যবাদ” তোমাকে।

যাদের সাথে কথা বলার জন্য এক সময় আপনি হাতে পায়ে ধরে আকুতি মিনতি করেছিলেন,আজ আপনার সেই আবেগ মাখা নত হতে না দেখে তারা অনেক বড় বড় কথামালা দিয়ে স্ট্যাটাস লিখবে। আপনি এই আপনি সেই,, ইত্যাদি।

মানুষ শুধু বদলে যাওয়াটা দেখে বদলে যাওয়ার পিছন কারণটা খুঁজে না। পৃথিবীতে আজকাল সহজ সরল হয়ে থাকলে সবাই শুধু সুযোগের অপেক্ষায় থাকে, আর কি ভাবে তাকে ব্যবহার করা যায়। একটু কঠিন হলেই বুঝা যায় কে আপনার আপন আর পর।

স্বার্থের এই পৃথিবীতে দিন শেষে দেখবেন আপনি নিজে ছাড়া আপনার জন্য অবশিষ্ট কেউ বসে নেই,যে যার মত করে ব্যস্ত আপনার জন্য কেউ নেই। সব কিছুর পর প্রতিটা মানুষের জীবনে পরিবর্তন আশা দরকার, অন্তত যাদের আপন ভেবে নিজের সব কিছু বিলিয়ে দিয়েছেন তাকে এবং তাদেরকে চেনার জন্য।

ভালো সময় যেমন করে কেটে যায় খারাপ সময়‌ও ঠিক তেমন করে অতিবাহিত হয়, শুধু একটু আত্মবিশ্বাস আর ধৈর্য্যরে প্রয়োজন।



Our Like Page
Developed by: BD IT HOST