July 22, 2026, 9:12 am
শিরোনামঃ
মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের নজির স্থাপন গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে : পুলিশ সুপার ময়মনসিংহ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে”মোবাইল কোর্ট, অর্থ দন্ড: ময়মনসিংহে কিশোরীকে ব্ল্যাকমেইল করে দীর্ঘ নির্যাতন: ভিডিও ফাঁসের পর জুয়েল গ্রেপ্তার, পলাতক ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জীবন সন্ধিক্ষণে স্বীকৃতি চান অসহায় মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব

Reporter Name

বিশেষ প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলাধীন কুকুয়া ইউনিয়নের আবদুল মোতালিব ২২ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে। মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নেন এবং নয় মাস যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন করেন।

মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব ১৯৭১ সালে প্রত্যক্ষভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও এখন তিনি জীবনের অন্তিম সময় পার করছেন। জীবনের শেষে এসে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধার স্বীকৃতি আশা করেছেন।বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব ৯ নম্বর সেক্টর কমান্টার এম এ রশীদ এর অধীনে তার সহকর্মীদের সঙ্গে বাংলাদেশকে শত্রুমুক্ত করতে জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন।

বাউফল উপজেলায় তৎকালীন ফিল্ড কমান্ডার এম এ রশীদ এর নির্দেশনায় মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেছেন।এবং তার অধীনে ২৭ জন মুক্তিযোদ্ধাদের সনদ প্রদান করেছে,যারা সকলেই এখন গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধা। কিন্তু এ মহান মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব সনদ থাকা সত্ত্বেও সরকারি গেজেট ভুক্ত হতে না পারায় মানষিকভাবে ভেঙ্গে পড়েছেন।এখন ৭৩ বছর বয়সি মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব রোগে আক্রান্ত হয়ে বয়সের ভারে নুয়ে পড়েছেন।জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে তার আকুতি মৃত্যুর আগে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়াটাই তার বড় সান্তনা।

মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব বলেন,মুক্তিযুদ্ধে অংশগ্রহনের সনদ,মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রত্যায়ন পত্র,প্রশংসাপত্র এবং যুদ্ধে অংশগ্রহণের অন্যান্য কাগজপত্র সব কিছু থাকার পরেও আমি মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত হতে পারিনি,যা অন্তত বেদনাদায়ক।মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি অনুরোধও জানিয়েছেন এই মুক্তিযোদ্ধা।

আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ সানু বলেন, মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব যথা সময়ে তার নাম তালিকাভুক্তি করাতে পারেননি। সনদ ও তালিকায় নাম না থাকায় তাকে সহযোগিতা করা সম্ভাবপর হয়ে উঠেনি।

এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক ও জেলা প্রশাসক বরগুনার কাছে গত ১০/১০/২০২২ইং তারিখে একটি লিখিত আবেদন করেন এই মুক্তিযোদ্ধা যাহার সিরিয়াল নম্বর ৬৪৫৫।



Our Like Page
Developed by: BD IT HOST