September 25, 2026, 1:20 pm
শিরোনামঃ
বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – গত জুলাই-আগস্টে বিভিন্ন সময় নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ জন সদস্যের মধ্যে পাঁচজনের পরিবারকে তিন লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে মঙ্গলবার (২৬নভেম্বর ২০২৪) ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এন ডিসি এর নির্দেশে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত পুলিশ সদস্যদের প্রত্যেকের বাসায় গিয়ে তাদের খোজঁখবর নেন এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে অনুদানের অর্থ হস্তান্তর করেন।

অনুদানের অর্থ হস্তান্তরের সময় ডিএমপি কমিশনার নিহতদের পরিবারের সদস্যদের সাথে মোবাইল ফোনে ব্যক্তিগতভাবে কথা বলেন। এসময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যে কোন প্রয়োজনে তাঁদের পাশে থাকা ও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য,গত শনিবার(২৩ নভেম্বর ২০২৪ খ্রি.)সকালে রাজারবা গ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এঁর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় ডিএমপি র কমিশনার গত জুলাই-আগস্টে নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ জন সদস্যের প্রত্যেকের পরিবারকে ডিএমপির নিজস্ব তহবিল থেকে তিন লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করা এবং সর্বোচ্চ সহযোগি তার ব্যপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গতকাল (২৬ নভেম্বর ২০২৪) ডিএমপি কমিশনারের পক্ষ থে কে যে সকল নিহত পুলিশ সদস্যদের পরিবার আর্থিক অনুদান প্রাপ্ত হয়েছেন তারা হলেন- পুলিশ ইন্সপেক্টর মোঃ রাশেদুল ইসলাম, এসআই খগেন্দ্র চন্দ্র সরকার, এএসআই ফিরোজ হোসেন, কনস্টবল খলিলুর রহমান ও কনস্টবল মোঃ শাহিদুল আলম। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে কর্তব্যরত অবস্থায় নিহত ডিএমপির অন্যান্য সকল পুলিশ সদস্যদের পরিবারের কাছেও আর্থিক অনুদান হস্তান্তর করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST