October 25, 2026, 1:21 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অভিযানে ইজিবাইক চোর ও ডাকাতসহ গ্রেফতার ১০

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে র অভিযানে ইজিবাইক চোর ও ডাকাতসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।এ সময় চোরাই ইজিবাইক,মোবাই ল ও দেশীয় বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়ে ছে। মামলা সুত্রে জানা গেছে,গত ১২ মার্চ অটো চালক শাহজাহান তার অটো নিয়ে রিজার্ভ ভাড়ায় অজ্ঞাতনামা দুজনের ডাকে শম্ভুগঞ্জ গোলচত্বর থেকে রওনা দেয়।

কিছুদূর যাওয়ার পর তাদের আরেক সহযোগী উঠে এবং একত্রে রওনা দেয়। পথিমধ্যে অটোরিক্সাটি শম্ভুগঞ্জ মোড়ে পৌছলে চক্রটি একটি দোকান থেকে ফলের জুস কিনে নিজেরা খায় এবং চালককে খাওয়ায়। জুস খাওয়ার পরপর চালক শাহজাহান অজ্ঞান হয়ে পড়লে চক্রটি নেত্রকোণা রোডের রশিদপুরে মেহগনি বাগানের পাশে চালককে ফেলে রেখে তার ব্যবহৃত মোবাইল ও ভাড়ায় চালিত অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোতো য়ালী মডেল থানায় অজ্ঞাত আসামীদের নামে মামলা নং ৯৭ (৩)২৩ দায়ের হয়েছে জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মামলাটি ডিবি পুলিশকে তদন্তভার দিলে ডিবি’র এসআই আমিনুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার এবং নানা কৌশল অবলম্বন করে অটো চোরদের সনাক্ত করে

বুধবার দিনভর অভিযান চালিয়ে নেত্রকোণা সদরের ত্রিমো হনী বাজার থেকে তিন অটো চোরকে গ্রেফতার করে। তারা হলো, জালাল উদ্দীন, মোঃ জসীম উদ্দীন ও মোঃ মামুন মিয়া। এদের মাঝে জালাল উদ্দীনের হেফাজত থেকে চুরি যাওয়া মোবাইল ফোন এবং ত্রিমোহনী এলাকা থেকে চোরাই অটোরিক্সা উদ্ধার করে পুলিশ। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য অটোচোরচক্রকে ৫ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার ৩০ মার্চ আদালতে পাঠিয়েছে পুলিশ। অপরদিকে ডিবি’র এসআই আমিনুল ইসলাম বুধবার রাতে অভিযানকালে চর কালিবাড়ি ময়লাকান্দা থেকে অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করে। তারা হলো আমিনুল ইসলাম,মোহাম্মদ আলী,মোঃ লোকমান,মোঃ রতন মিয়া,

মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া,মোঃ সুমন ও মোঃ সুজন মিয়া। এ ঘটনায় অস্ত্র ও ডাকাতির চেষ্ঠার অভিযো গে পৃথক দুটি মামলা হয়েছে। এসআই আমিনুল ইসলাম জানান, নিয়মিত দায়িত্ব পালনকালে গোপন সুত্রে খবর পেয়ে চরকালী বাড়ী শম্ভুগঞ্জ হইতে পাটগুদাম ব্রীজগামী হাইওয়ের পাশে ময়লাকান্দা নামক স্থানে গেলে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোমেলো ভাবে দৌড়ে পালানোর চেষ্ঠা করে। এ সময় সাত ডাকাত কে অস্ত্রসহ গ্রেফতার করা হয় এবং আরো কয়েক ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST