May 26, 2026, 4:36 am
শিরোনামঃ
ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জেলা গোয়েন্দা শাখা ৩০০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা, ০১টি প্রাইভেট কার সহ আটক ১

Reporter Name

নিজস্ব প্রতিনিধি – কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে ভোর ০৫:০০ ঘটিকায় কুমিল্লা চান্দিনা থানাধীন চান্দিনা পৌরসভার ০৫নং ওয়ার্ডের অন্তর্গত চান্দিনা বাস স্ট্যান্ড সংলগ্ন জনৈক আঃ মালেক এর চা দোকান এর সামনে চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের দক্ষিণ পাশে রাস্তার উপর একটি রেজিঃ নাম্বার বিহীন প্রোবক্স প্রাইভেট কার তল্লাশী করিয়া ৩০০ (তিনশত) বোতল ফেনসিডিল এবং ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করেন।

গাড়ি চালক উক্ত মাদকের বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারলে উদ্ধারকৃত মাদকসহ প্রবক্স প্রাইভেট কারটি জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ জাহিদ হাসান (২১), পিতা-মৃত জসিম উদ্দিন, মাতা-মৃত জেসমিন, গ্রাম- আমড়াতলী সাতবাড়ীয়া (মজুমদার বাড়ী), নানা-হাবু মজুমদার, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা, শশুর বাড়ীর ঠিকানাঃ স্ত্রী-জোনাকি,

গ্রাম-কাঁচপুর সোনাপুর (রহিম এর বাড়ী), থানা-সোনারগাঁও, জেলা-নারায়নগঞ্জ, বর্তমানে- ০৪নং ডেমরা, থানা-ডেমরা, জেলা-ঢাকা বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পলাতক আসামী মোঃ সাগর (২০) এর সহায়তায় উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য ঢাকা নিয়ে যাইতেছিল।

এই সংক্রান্তে এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান বাদী হয়ে চান্দিনা থানায় গ্রেফতারকৃত আসামী মোঃ জাহিদ হাসান এবং পলাতক আসামী মোঃ সাগর’দ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করলে চান্দিনা থানার মামলা নং-০৮,

তারিখ -০৮/১০/২০২২ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(খ)/১৪(গ)/৩৮/৪১ রুজু করা হয়েছে। পলাতক আসামীসহ অন্যান্য মাদক কারবারী, গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে|



Our Like Page
Developed by: BD IT HOST