May 26, 2026, 1:54 pm
শিরোনামঃ
“বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠিতে ব্যবসায়ীদের উপর হামলাকারীদের গ্রেফতার’র দাবিতে মানববন্ধন

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরের উত্তর সাতুরিয়া গ্রামে তুচ্ছ ঘটনার জেরে দুই গাছ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে পা ভেঙে দেয়া ও রড দিয়ে পিটিয়ে আহতের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।উপজেলার সাতুরিয়া স্কুল এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঘণ্টাব্যাপি এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।এতে ভূক্তভোগী পরিবারের নারী-শিশুসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সুজন হোসেন, নাজমুল হোসেন রুনু, সাব্বির আহম্মেদ ও পারভেজ হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন,গত বুধবার বিকেলে ছাগলে বোরো বীজতলা খাওয়ার প্রতিবাদ করায় স্থানীয় হান্নান, নাঈম,নাবিল ও দেলেয়ারসহ একদল ব্যক্তিরা মিলে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গাছ ব্যবসায়ী নাসির উদ্দিরের পাভেঙে দেয় ও গাছ ব্যবসায়ী রশিদ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখম করে দেয়। এ ঘটনায় নাসির বাদি হয়ে বৃহস্প তিবার মামলা করলে পুলিশ হান্নান ও তার ছেলে নাবিলকে গ্রেফতার করে বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এ মহলটি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে মারধর করায় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। তাদের কঠোর

বিচার দাবি করেন তারা রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান,মামলার দুই আসামীকে গ্রেফতার করে আদাল তে প্রেরন করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST