September 14, 2026, 12:19 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝিনাইদহে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

Reporter Name

এম.আশরাফুল আলম~স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী দু’জন স্বামী-স্ত্রী।

ডিবি পুলিশের এস আই পারভেজ কবির জানান,গতকাল বুধবার (২৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে শাখেরদা বাজার হইতে যাদবপুরের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬ টার সময় সঙ্গীয় ফোর্স নিয়ে যাদবপুর এলাকায় পৌছালে তাদের গতিরোধ করা হয়।এ সময় মোটরসাইকেল চালক মানিক আলী (৩৩) এর দেহ তল্লাশি করে তার পিঠ থেকে কসটেপে মোড়ানো ১ কেজি গাঁজা (যার মূল্য ৪৫ হাজার টাকা) উদ্ধার করা হয়। এবং মোটরসাইকেলের পিছনে বাচ্চাসহ মোছাঃ জিন্নাত আর (২৪) নামে এক নারীকে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা স্বামী-স্ত্রী এবং তারা দীর্ঘদিন ধরে হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে আসছিলো।আটককৃতরা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জঙ্গলিয়া গ্রামের বাসিন্দা আটক কৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে হরিনাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST