August 24, 2026, 7:21 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী

Reporter Name

প্রথম বাংলা – আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার ঢাকা মহানগরীতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি পরীক্ষার্থীদের সহায়তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি ) ট্রাফিক বিভাগের প্রথম দিন শতাধিক পরীক্ষার্থীকে সহায়তা করেছে।

এই পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকগণের মাঝে থাকে আবেগ, উৎকণ্ঠা। কেন্দ্রে ঠিকমত পৌঁছানো নিয়ে থাকে দুশ্চিন্তা। রাজধানীতে ডিএমপির ট্রাফিক বিভাগ শিক্ষার্থী ও অভিভাবকদের এই দুশ্চিন্তা দূর করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যানচলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরীক্ষার্থীরা ভুল করে অন্য কেন্দ্রে চলে গেলে অথবা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে তাদেরকে দ্রুত সঠিক কেন্দ্রে পৌঁছে দিতে ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগের বিভিন্ন টিম কাজ করছে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাগণ এই টিমে কাজ করছেন।

আজ এসএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীতে শতাধিক পরীক্ষার্থীকে বিভিন্নভাবে সহায়তা করেছে। এদের মধ্যে অনেক শিক্ষার্থী আজ ভুল করে অন্য কেন্দ্রে চলে গিয়েছিল, অনেকের কেন্দ্রে পৌঁছাতে দেরি হচ্ছিলো। তাদেরকে ডিএমপির ট্রাফিক পুলিশ বাইকে করে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্র পৌঁছে দেয়।

এছাড়া কেন্দ্রে পৌছাতে পরীক্ষার্থীদেরকে নিরাপদে রাস্তা পারাপারেও সহযোগিতা করেছে। বিভিন্ন রাস্তায় ডাইভারশন দিয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা করেছে।

পরীক্ষার্থীদের যে কোনো সমস্যায় ডিএমপির পুলিশ তাদের পাশে থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST