June 1, 2026, 1:04 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিবির অভিযানে ময়মনসিংহে ৭ হেরোইন কারবারি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬১ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয়বাংলা চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি মফিদুল ইসলাম জানান, মাদকমুক্ত অঞ্চল গড়তে পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে ডিবির এস আই অংকন সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পাটগুদাম ব্রীজ জয় বাংলা চত্ত্বর ৬১ গ্রাম হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোঃ শহিদুল ইসলাম, খোকন চন্দ্র রায়, রকন হাসান, মোঃ জনি, রনি বনিক, মোঃ নাজমুল বারী খান ওরফে রাসেল ও মাজহারুল ইসলাম নীরব।

ডিবির ওসি আরো বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত রয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক, চুরি, ছিনাতাই ও অন্যান্য মামলা রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST