September 17, 2026, 10:01 pm
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিবি পুলিশের অভিযানে ময়মনসিংহে চোরাই ৬টি অটোরিক্সা ও ১টি মোটর সাইকেল উদ্ধার গ্রেফতার ১

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর নির্দেশে ১২/৬/২৪ ইং তারিখে ডিবির এসআই মোঃ আব্দুল জলিল,এএসআই মোঃ মিলন হোসেন, এএসআই মোজাম্মেল হোসেন, এএসআই শাহীন মিয়া ও সংগীয় ফোর্সসহ গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে শহরের ভাটিকাশর মিশন স্কুলের পেছনে আলিয়া মাদ্রাসা রোডস্থ মোঃ আলাউদ্দিন খন্দকার বাদল (৬৫) পিতা মৃতঃ আব্দুল ওহেদ খন্দকারের অটোর গ্যারেজে হতে চোরাই ৩টি অটোরিক্সাসহ চোর চক্রের সদস্য জাকির হোসেন (২৫),পিতা-আঃ রাজ্জাক, মাতা- রাহেলা বেগম, সাং-চরগোবিন্দবাড়ী, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, বর্তমান ঠিকানা আলীয়া মাদ্রাসার পশ্চিম পাশে কোতোয়ালী মডেল,ময়মনসিংহকে গ্রেফতার করেছে।

ডিবি পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীর দেওয়ার তথ্যের ভিত্তিতে আসামীকে সংগে নিয়া আরো অভিযান পরিচালনা করে একই তারিখ সকাল পৌনে ১০ টায় কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা গনশার মোড়ের পলাতক আসামী মুশফিকুর রহমান লিমন এর শ্বশুর মৃত সাদিকুর রহমান এর বাসার বাউন্ডারীর ভেতর হতে আরো চোরাই ৩টি অটোরিক্সা ও ১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছ।

পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামী অবৈধ চোরাই অটোরিক্সা ও মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মর্মে প্রাথমিকভাবে জানা যায়। ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেন এর নামে ০২টি মামলা পাওয়া গেছে।

ঘটনায় জড়িত অন্যান্য পলাতকআসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।চোরাই ৬টি অটোরিক্সা ও ১টি মোটর সাইকেল উদ্ধার ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST