October 26, 2026, 12:37 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন’বলেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

Reporter Name

প্রথম বাংলা – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছরের ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী আওয়া মী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এসব কথা বলেন।

বিএনপির ‘পদযাত্রা’ কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন,বিএনপি গণতন্ত্রকে ঘরে জিম্মি করে রেখেছে। যারা ঘরে গণতন্ত্রকে জিম্মি করে রাখে, তারা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? আমরা বিএনপির সঙ্গে শুরু থেকেই কম্পি টিশন চেয়েছি,কনফ্রন্টেশন চাইনি তাই, নির্বাচন ছাড়া কোনোভাবেই সরকার পরিবর্তন করা যাবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,বিএন পির সঙ্গে আমরা সংঘাত চাই না,প্রতিযোগিতা চাই। আগামী নির্বাচনে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায় আওয়ামী লীগ।ওবায়দুল কাদের বলেন,বিএন পি সব আন্দোলনে ব্যর্থ হয়ে এখন সরকার হটাতে ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে। এমনকি তারা এখন বিদে শি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে। আর তারা ফাঁকা মাঠে কত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে, তা সবাই জানেন তাই, আওয়ামী লীগও রাজ পথ ফাঁকা রাখবে না।



Our Like Page
Developed by: BD IT HOST