June 27, 2026, 9:41 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডেমরায় ১১৪ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর ডেমরা থেকে ১১৪ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতের নাম মোঃ জুনাইদ। তার বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার রামরাইল পশ্চিম পাড়ায়।

গোয়েন্দা-তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মোঃ শাহাদাত হোসেন সুমা, বিপিএম ডিএমপি নিউজকে জানান, সোমবার(১৯ ডিসেম্বর ২০২২) বিকাল ৪.৫৫টায় ডেমরা থানাধীন আমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় জুনাইদের হেফাজত থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, গ্রেফতারকৃত জুনাইদ ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে নিয়ে আসতো। এরপর সে তার সহযোগিদের নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করত।

ডেমরা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত জুনাইদকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST