September 25, 2026, 10:58 am
শিরোনামঃ
বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকায় ভারতীয় নাগরিকের মৃত্যু”

Reporter Name

রাজধানীর মিরপুরের ১০ নম্বরের একটি আবাসিক হোটেলে আকবর আলী মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) ভোরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আকবর আলীর বাড়ি ভারতের মুর্শিদাবাদের ডোমকল থানার কাটা কোপরা গ্রামে তার বাবার নাম আমির উদ্দিন মণ্ডল।

নিহত আকবর আলীর বন্ধু ফারজু মণ্ডল জানান, শুক্রবার (৮ নভেম্বর) আকবর আলীসহ আমরা কয়েকজন বন্ধু মিলে বাংলাদেশ ভ্রমণে আসে তারা। সন্ধ্যা ৭টায় মিরপুর ১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে ওঠেন। রাতে ঘুমের মধ্যে আকবর হঠাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে প্রথমে দ্রুত তাকে মিরপুর ২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আকবরকে

মৃত ঘোষণা করেন।

বনানীতে দেখা মিলল বৈদ্যুতিক রোলস রয়েস, মালিক কে

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আজ ভোর ৪টার দিকে এক ভারতীয় নাগরিককে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 



Our Like Page
Developed by: BD IT HOST