August 2, 2026, 11:36 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকা পলিটেকনিক ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

Reporter Name

প্রথম বাংলা-রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটি উটের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার রাত ১০টার পর বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয় তবে ঠিক কী নিয়ে এ সংঘর্ষ, তা এখনো জানা যায়নি।

বুটেক্সের শিক্ষক অধ্যাপক সায়েদুজ্জামান গণমাধ্যম কে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তবে সংঘর্ষের কারণ জানাতে পারেননি তিনি।সংঘর্ষের খবরে পুলিশ সদস্যদের একটি টিম এলেও দুপক্ষের তোপের মুখে তারা সেখান থেকে কিছুটা দূরে সরে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সংঘর্ষের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি এলাকাটির একপাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST