June 4, 2026, 8:16 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ত্রিশালে ৩ বছরের শিশু হত্যায় পিতাসহ দুইজন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার হরিরামপুরে চাঞ্চল্যকর ৩ বছরের শিশু লাবিব হত্যাকান্ড ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে থানা পুলিশ। ঘটনায় শিশুর পিতা সোহাগ ও সৎ-মা’সহ দুইজন গ্রেপ্তার হয়েছে।

‎স্থানীয় সূত্র জানায়,নিহত লাবিব ও তার পরিবার হরিরামপুরের বাসিন্দা। এলাকায় ঘটনাটি মূহুর্তে চাঞ্চল্যে সৃষ্টির পাশাপাশি আতঙ্কও তৈরি করে সাধারণের মধ্যে। এ খবরে ত্রিশাল থানা পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এ বিষয়ে পুলিশ জানায়,প্রাথমিক তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত সন্দেহে শিশুর পিতা সোহাগকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো “ঘটনার গুরুত্ব বিবেচনায় আমরা দ্রুত তদন্ত চালাই এবং অল্প সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও ধারণা করা হচ্ছে।”

লাবিবের মৃত্যুর ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও নির্মম এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

পুলিশ আরো জানিয়েছে,গুরুপূর্ণ তথ্য সংগ্রহে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তও অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST