September 22, 2026, 7:05 pm
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দিঘলী ইউনিয়নে ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি সংবাদ সম্মেলন করেন

Reporter Name

নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩ নং দিঘলী ইউনিয়নের ছাত্রলীগের  সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেনকে হত্যা করে লাশ গুমের হুমকি দেয়া হয়েছে।

আতংকিত ছাত্রনেতা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

আজগর হোসেন বর্তমানে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

শুক্রবার সন্ধ্যায় দিঘলী বাজারে নিজের কার্যালয়ে সাংবাদিকদের কাছে আজগর হোসেন বলেন, দিঘলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সালাহ্ উদ্দিন চৌধুরী জাবেদের বিরুদ্ধে কে বা কাহারা ভূয়া আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ও কুরুচিপূর্ণ পোস্ট  প্রচার করে আসছে।

এ ব্যপারে তিনি আমাকে দায়ী করে আদালতে উদ্দেশ্য প্রণোদিত মামলা করে হয়রানি করছেন।অথচ তার নির্বাচনে আমি জীবণবাজি রেখে কাজ করছি। অথচ আজ তিনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং মামলা দিয়ে হয়রানি করছেন।আমাকে হত্যার হুমকি দিচ্ছেন,  আমার ভাইয়ের খুনীদের পক্ষে অবস্থান নিয়ে সাক্ষীদের আদালতে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করছেন।

এ বিষয়ে জানতে চাইলে সালাহ উদ্দিন চৌধুরী জাবেদ ফোন রিসিভ করেননি।



Our Like Page
Developed by: BD IT HOST