August 8, 2026, 9:23 pm
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুই হাজার টাকার লোভে চট্টগ্রামে পুলিশ ফাঁড়িতে হামলা ও অগ্নিসংযোগ, গ্রেফতার ১

Reporter Name

নাহিদা আক্তার মুন্নি, সিনিয়র রিপোর্টার চট্টগ্রামঃ

বন্দর নগরীতে নাশকতার উদ্দেশ্যে নগর পুলিশের খুলশী থানাধীন পাহাড়তলী পুলিশ ফাঁড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে এক নাশকতাকারীকে আটক করেছে খুলশী থানা পুলিশ।

জানতে পারা যায়,বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) ভোর ৫ টার দিকে মোটরসাইকেল সংযোগে ২ থেকে ৩ জন দুষ্কৃতকারী খুলশী থানাধীন পাহাড়তলী পুলিশ ফাঁড়ির প্রবেশ মুখে পুলিশ হেফাজতে জব্দ থাকা একটি বাস এলোপাথাড়ি ভাংচুর করতে থাকে। ভাংচুরের এক পর্যায়ে বিষ্ফোরক দ্রব্য গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসময় ফাঁড়ির ভিতরে থাকা পুলিশ সদস্যরা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন দ্রুত নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এই ঘটনায় খুলশী থানার পুলিশ উপ পরিদর্শক রাজিব দে’কে বাদী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করা হয় এবং জড়িত দের গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ক রা হয়। রবিবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গোপ ন সূত্রে ফাঁড়িতে সন্ত্রাসী হামলার প্রধান আসামী মোহা ম্মদ লিটনের উপস্থিতি জানার সাথে সাথে মামলার তদ ন্তকারী কর্মকর্তা পুলিশ উপ পরিদর্শক জায়েদ আব্দুল্লা হ বিন সরোয়ার এর নেতৃত্বে একটি আভিযানিক দল খুলশী থানাধীন ওয়ার্লেস ৪ নং লেইনের একটি বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিএনপি জোটের হরতাল অবরোধের সমর্থনে ও কর্মসূচি সফল করার উদ্দেশ্য এই ঘটনাটি সংগঠিত করা হয়েছে। ২ হাজার টাকার বিনিময়ে হামলাকারীরা কতিপয় নেতার আদেশে এই কাজটি করেছে। আসামী এ বিষয়ে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জাতীয় দৈনিক মুক্তিযোদ্ধা ৭১ সংবাদকে বলেন,”ঘটনায় জড়িত প্রধান আসামীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আটককৃত আসামী ২ হাজার টাকার লোভে আমাদের ফাঁড়িতে হামলা করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST